,

জয়ের পথে পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান অধিনায়ক কাকে বেছে নেবেন আগে ধন্যবাদ দেওয়ার জন্য? লেগ স্পিন দিয়ে নিউজিল্যান্ড ইনিংসের মেরুদণ্ড ভেঙে দেওয়া ইয়াসির শাহকে , নাকি লেজ মুড়িয়ে দেওয়া হাসান আলীকে। এই দুই বোলারের দুর্দান্ত বোলিংয়েই যে তৃতীয় দিন শেষে আবুধাবি টেস্টে জয়ের স্বাদ পেতে শুরু করেছে পাকিস্তান। সিরিজে এগিয়ে যেতে পাকিস্তানের দরকার মাত্র ১৩৯ রান। হাতে আছে পুরো দশ উইকেট।

৪ উইকেটে ২২০ রান তুলে ফেলেছিল নিউজিল্যান্ড। ৬ উইকেট হাতে নিয়ে ১৪৬ রানের লিড, নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন নির্ঘাত জয়ের স্বপ্ন দেখছিলেন। কিন্তু ইয়াসির শাহর সুবাদে ভাঙল ১১২ রানের পঞ্চম উইকেট জুটি। এর পর নিউজিল্যান্ডে ইনিংসে ধস নামতে দেরি হয়নি। সফরকারীরা শেষ ৬ উইকেট হারিয়েছে ২৯ রানে। ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট পেয়েছেন হাসান আলী। মাত্র ৪৫ রানে ৫ উইকেট পেয়েছেন এই পেসার। বাকি ৫ উইকেট গিয়েছে লেগ স্পিনার ইয়াসিরের কাছে।

উইকেটের মূল্য বিবেচনা করলে অবশ্য ইয়াসিরের ১১০ রান দেওয়াটাও মেনে নেবেন সরফরাজ খান। নিউজিল্যান্ড ইনিংসের সবচেয়ে বড় জুটি ভাঙার কথা তো আগেই বলা হয়েছে। দ্বিতীয় সেরা জুটিটাও ভেঙেছেন ইয়াসির। ক্যারিয়ারে ১৪তম বারের মতো ইনিংসে পাঁচ উইকেট পেতে উইলিয়ামসনকে আউট করেছেন দারুণ এক বলে। লেগ আর মিডল স্টাম্পে পড়ে লেগ স্পিনারের বলটা লেগেছে অফ স্টাম্পে। সে বলেই শেষ হয়েছে ৮৬ রানের দ্বিতীয় উইকেট জুটি। নিউজিল্যান্ডের দুই সর্বোচ্চ রান সংগ্রাহক নিকোলস ও ওয়াটলিংও ইয়াসিরের শিকার। নিকোলস ও ওয়াটলিংয়ের ১১২ রানের জুটিটা ছিল ৫১ ওভার লম্বা।

ওদিকে হাসান নিশ্চিত করেছেন অন্য কেউ যেন প্রতিরোধ গড়ে তুলতে না পারেন। দুবার একই ওভারে দুই উইকেট নিয়েছেন। তৃতীয় ও চতুর্থ ব্যাটসম্যান টেলর ও রাভালকে ফিরিয়েছেন ৩৯তম ওভারে, আর একেবারে শেষে ফিরিয়েছেন শেষ দুই ব্যাটসম্যান সোধি ও বোল্টকে।

১৭৫ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে নেমে ৮ ওভারে ৩৭ রান নিয়ে দিন শেষ করেছে পাকিস্তান। ইমাম-উল-হক অপরাজিত ২৩ বলে ২৫ রান নিয়ে, হাফিজের রান ৮।

সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ১৫৩ ও ২৪৯ (ওয়াটলিং ৫৯, নিকোলস ৫৫, রাভাল ৪৬, উইলিয়ামসন ৩৭, টেলর ১৯, সোধি ১৮; হাসান ৫/৪৫, ইয়াসির ৫/১১০)
পাকিস্তান: ২২৭ ও ৩৭/০ (ইমাম ২৫*, হাফিজ ৮*)

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর