,

নয়াপল্টনে সংঘর্ষের ঘটনার তদন্ত প্রতিবেদন ইসিতে

news-image

নিজস্ব প্রতিবেদক : দলীয় মনোনয়ন ফরম বিতরণের সময় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার তদন্ত প্রতিবেদন নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে পুলিশ। রোববার প্রতিবেদনটি জমা দেওয়া হয়।

১৪ নভেম্বর বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিতরণকে ঘিরে নয়াপল্টনে বিপুলসংখ্যক নেতা-কর্মী জড়ো হন। একপর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয় এবং কয়েকটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ওই দিন কী ঘটেছিল, তার পূর্ণাঙ্গ বিবরণ জানানোর নির্দেশ দিয়ে পুলিশকে চিঠি দিয়েছিল ইসি। সে অনুযায়ী রোববার পুলিশ ঘটনার প্রতিবেদন ইসিতে জমা দেয়।

জানতে চাইলে ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ এই প্রতিবেদককে বলেন, পুলিশের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর ওই ঘটনার প্রতিবেদন দেওয়া হয়েছে। সিলগালা একটি খামে প্রতিবেদন দেওয়া হয়েছে। সিইসি বরাবর দেওয়া ওই প্রতিবেদন তাঁরা খোলেননি। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর