,

এবার ইসিকে ‘গায়েবি’ মামলার তালিকা দিলো বিএনপি

news-image

নিউজ ডেস্ক : এবার নির্বাচন কমিশনে (ইসি) ‘গায়েবি’ মামলার তালিকাসহ চিঠি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী যাতে ‘গায়েবী ও মিথ্যা’ মামলার আসামীদের গ্রেপ্তার না করে- সেজন্য পুলিশ প্রশাসনকে নির্দেশনা দিতে নির্বাচন কমিশনের (ইসি) হস্তক্ষেপ চেয়েছে বিএনপি।

রোববার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি তালিকা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার কাছে পাঠিয়েছে দলটি।

দলটির কেন্দ্রীয় কার্যালয়ের মামলা ও তথ্য সংগ্রহকারী কর্মকর্তা মো. সালাউদ্দিন খান ইসিতে এসে এ সংক্রান্ত একটি চিঠি ইসির প্রাপ্তি জারি শাখায় জমা দেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষরিত চিঠিতে বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনী বাদী হয়ে বিএনপি নেতাকর্মীদের মিথ্যা গায়েবী মামলা রুজু ও গ্রেপ্তার অভিযান পরিচালনা করছে। এতে এখন পর্যন্ত ২ হাজার ২টি মামলায় ৫ হাজারেরও বেশি মানুষকে আসামী করা হয়েছে। এর মধ্যে ৭ হাজার ৭৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, এসব গায়েবী ও মিথ্যা মামলার আসামিদের গ্রেপ্তার বা হয়রানি না করার জন্য বিএনপিসহ ২০ দল ও জাতীয় ঐক্যজোট ৭ দফা দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় মিলিত হয়। ওই আলোচনায় প্রধানমন্ত্রী এসব মামলা ও গ্রেপ্তারের তথ্য তার দপ্তরে পাঠাতে বলেন। এ অনুযায়ী গত ৭ নভেম্বর ১ হাজার ৪৬টি ও পরে ১৩ নভেম্বর ১ হাজার ২টি মামলার তথ্য জানানো হয়। তবে তালিকা পাঠানোর পরও এখন পর্যন্ত মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের অব্যাহতি দেয়ার কোনও তথ্য আমাদের অবহিত করা হয়নি। এমন অবস্থায় বিএনপি বিষয়টিতে ইসির হস্তক্ষেপ কামনা করছে।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত আরেকটি চিঠিতে জানানো হয়, ২০০৯ সাল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মোট মিথ্যা মামলার সংখ্যা ৯০ হাজার ৩৪০টি, আসামির সংখ্যা ২৫ লাখ ৭০ হাজার ৫৪৭ জন, জেলহাজতে থাকা আসামির সংখ্যা ৭৫ হাজার ৯২৫ জন। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর