,

ভিডিও কনফারেন্সে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন তারেক

news-image

নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ রোববার সকালে শুরু হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে এই তথ্য জানান।

সকাল ৯টার দিকে থেকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়। আজ রংপুর ও রাজশাহী বিভাগের আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে।

রংপুর ও রাজশাহী বিভাগের আসনের মনোনয়নপ্রত্যাশীদের আজ সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। ছবি: শুভ্রকান্তি দাশ

শায়রুল কবির খান জানান, গুলশান কার্যালয়ে সাক্ষাৎকার বোর্ডে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন। দলটির স্থায়ী কমিটির সদস্যরাও সেখানে উপস্থিত আছেন।

শায়রুল কবির খান জানান, মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কার্যক্রমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নিচ্ছেন তারেক রহমান। তিনি মনোনয়নপ্রত্যাশীদের নানান প্রশ্ন করছেন।

গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীরা। ছবি: শুভ্রকান্তি দাশ

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দন্ডিত হয়ে কারাগারে যান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এদিনই দলটির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। লন্ডনে পলাতক তারেক রহমান বাংলাদেশে একাধিক মালায় দণ্ডিত হয়েছেন।

বিএনপির সূত্র জানায়, মনোনয়নপ্রত্যাশীদের কাছে, বিশেষ করে নতুনদের কাছে তাঁদের রাজনৈতিক ইতিহাস, রাজনৈতিক ক্যারিয়ার, দলের জন্য অবদান, এলাকায় কী করছেন, মামলা ইত্যাদি বিষয়ে প্রশ্ন করা হচ্ছে।

গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীরা। ছবি: শুভ্রকান্তি দাশ

১২ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত মনোনয়নপ্রত্যাশীদের কাছে ফরম বিক্রি করে বিএনপি। গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলীয় মনোনয়ন ফরম বিক্রির হিসাব আনুষ্ঠানিকভাবে জানায় বিএনপি।

দলটি ৪ হাজার ৫৮০টি মনোনয়ন ফরম বিক্রি করেছে। তবে জমার হিসাব আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি দলটি। সব ফরম জমা পড়লে এই খাতে বিএনপির আয় হবে ১৩ কোটি ৭৪ লাখ টাকা। বিএনপির মনোনয়ন ফরমের দাম ছিল ৫ হাজার টাকা। অবশ্য ফরম জমা দেওয়ার সময় ২৫ হাজার টাকা করে জামানত নিয়েছে দলটি। সূত্র: প্রথম আলো

বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কার্যক্রম ঘিরে সংশ্লিষ্ট এলাকায় পুলিশের নিরাপত্তা তল্লাশি। ছবি: শুভ্রকান্তি দাশ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর