,

শহিদুল আলমের জামিন স্থগিত চায় রাষ্ট্রপক্ষ

news-image

নিজস্ব প্রতিবেদক: আলোকচিত্রী শহিদুল আলমকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। রোববার বেলা ১১টার দিকে রাষ্ট্রপক্ষের এ আবেদনের উপর আজ দুপুরে চেম্বার আদালতে শুনানি হতে পারে।

গত ১৫ নভেম্বর (বৃহস্পতিবার) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা এক মামলায় শহিদুল আলমের জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। ফলে তার কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই জানিয়েছেন শহিদুল আলমের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।

তবে জামিন আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছিলেন, রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করবেন তারা।

শহিদুল আলমের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন বলেছিলেন, যেহেতু তিনি সারা বিশ্বের একজন নামকরা আলোকচিত্রী, বিষয়টি আদালত বিবেচনায় নিয়েছেন। এ মুহূর্তে উনার মুক্তি পেতে কোনো বাধা নেই। তবে সরকার যদি আবারও বিরোধিতা করে সেটা পরে দেখা যাবে।

চলতি বছরের ২৯ জুলাই সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর বিচারের দাবিতে রাস্তায় নামে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে শহিদুল আলম আল-জাজিরা টেলিভিশনে সাক্ষাৎকার দেন। ওই ঘটনায় রমনা থানার তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ।

এরপর গত ৬ আগস্ট ডিবি (উত্তর) পরিদর্শক মেহেদী হাসান বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় শহিদুল আলমকে আদালতে হাজির করা হলে গত ১২ আগস্ট তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সূত্র: জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর