,

নিজেকে খাশোগির স্ত্রী দাবি করলেন ভিন্ন এক নারী

news-image

অনলাইন ডেস্ক : তুরস্কের ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে বিয়ের কাগজপত্র আনতে গিয়ে আর ফিরে আসেননি খাশোগি। পরবর্তীতে তাকে পূর্বপরিকল্পিত হত্যা করা হয়েছে বলে স্বীকার করেছে সৌদি কৌঁসুলিরা। এবার এক নারী নিজেকে সেই খাশোগির স্ত্রী বলে দাবি করেছেন।

যুক্তরাষ্ট্রে ধর্মীয় রীতি অনুসারে সে মিসরীয় নারীকে সৌদি সাংবাদিক জামাল খাশোগি বিয়ে করেছিলিন বলে খবর বেরিয়েছে। তবে খাশোগির পরিবার সে সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি।

এক সাক্ষাৎকারে ওই নারী বলেন, একজন মুসলিম নারী হিসেবে আমি নিজের পূর্ণ অধিকার ও স্বীকৃতির দাবিতেই খাশোগির সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে নিয়ে এসেছি।

নিরাপত্তার কথা ভেবে নিজের নামের আদ্যাক্ষর ও শেষাংশ প্রকাশ করতে রাজি হয়েছেন ওই মিসরীয় নারী। যা হচ্ছে, এইচ. এবং আতার। এক্ষেত্রে বিয়েতে সাক্ষী হিসেবে থাকা খাশোগির দীর্ঘ সময়ের এক সঙ্গীও এই নারীর বক্তব্যের সত্যতা নিশ্চিত করেছেন। নিরাপত্তার কারণে তিনিও নিজের নাম প্রকাশ করেননি।

এ বিয়ের বিষয়ে কথা বলতে অস্বীকার জানিয়েছে খাশোগির পরিবার।

ভিন্ন এক নারীকে বিয়ে করতে কাগজপত্র আনার জন্য ইস্তাম্বুলের সৌদি কনসুলেট ভবনে প্রবেশ করে নিহত হন খাশোগি। খাশোগির সেই তুর্কি বাগদত্তা খাদিজা সেনগিজ বলেছেন, এ বিয়ে নিয়ে তিনি কিছু জানেন না। মিসরীয় ওই নারীর উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার সুনাম নষ্ট করতেই এমনটা করা হচ্ছে বলে মনে করেন খাদিজা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর