,

চাচার বাড়িতে ঘনিষ্ঠ অর্জুন ও মালাইকা

news-image

বিনোদন ডেস্ক : জম্পেশ রান্না করেছিলেন অর্জুন কাপুরের চাচি মাহিপ কাপুর। গত বৃহস্পতিবার রাতে বন্ধুবান্ধব নিয়ে চাচার বাড়িতে গিয়ে হাজির হন অর্জুন। সঙ্গে ছিলেন বান্ধবী মালাইকা অরোরা। একসঙ্গে নানা জায়গায় দেখা গেছে এই দুই বলিউড তারকাকে। অনেকের ধারণা, চুটিয়ে প্রেম করছেন দুজন। এরই মধ্যে একসঙ্গে বেশ কিছু ছবিতে দেখা গেছে তাঁদের। চাচার বাড়ির নৈশভোজ আর আড্ডার ছবি তাঁদের চাচিই পোস্ট করলেন ইনস্টাগ্রামে।

সেই রাতের একটি ছবিতে দেখা গেছে মধ্যমণি অর্জুন কাপুর ও মালাইকা অরোরা। বড়দিনের আগের এ পার্টিতে সঞ্জয় কাপুরের স্ত্রী মাহিপ কাপুর আমন্ত্রণ করেছিলেন কারিনা কাপুর, অমৃতা অরোরা, অনু দেওয়ান, সীমা খান, সোফি চৌধুরীকেও। কিন্তু নেটিজেনদের চোখ আটকে গেছে অর্জুন-মালাইকায়। মুখে চওড়া হাসি মালাইকার। ঘনিষ্ঠ হয়ে বসেছেন অর্জুনের একেবারে পাশে। ছবির নিচে একজন মন্তব্য করেই বসেছেন, বিষয়টি এখন আর লুকোছাপার মধ্যে নেই?

অর্জুন ও মালাইকা প্রেম করছেন। এ রকম গুঞ্জন ছড়িয়ে পড়েছে বলিউডে। গুঞ্জনের ডালপালা ছড়িয়েছে, সেখানে যুক্ত হয়েছে ২০১৯ সালে তাঁদের বিয়ে করার প্রস্তুতির কথা। বলিউড তারকা সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে মালাইকার বিয়ে ভেঙে যায় গত বছর। ১৬ বছর বয়সী একটি ছেলেও আছে তাঁদের। বিচ্ছেদের নেপথ্যের নায়ক হিসেবে সবাই সন্দেহ করছেন বনি কাপুরের ছেলে অর্জুন কাপুরকেই। অথচ নিজেদের ব্যাপারে তাঁদের এখনো স্বচ্ছ স্বীকারোক্তি, ভালো বন্ধু তাঁরা। অর্জুনের সঙ্গে তাঁকে জড়িয়ে যেসব কথা ছড়াচ্ছে, একদিন এসবের জবাব দেবেন তিনি।

মূলত আরবাজ খানের দ্বিতীয় বিয়ের খবর ছড়ানোর পর থেকে অর্জুন-মালাইকাকে একত্রে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। দুজনকে ঘিরে গুঞ্জন মূলত শুরু হয় সেখান থেকেই। ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’ অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে অর্জুন ও মালাইকাকে। কিছুদিন আগে ভাইরাল হয় মালাইকার হাত ধরে হাঁটার একটি ছবি। এরপর দুজনকে একত্রে দেখা যায় এক রেস্তোরাঁয়। আর এবার ছবি দেখা গেল একেবারে বাড়িতে। বলিউডের গুঞ্জনগুলো এখন আর গুঞ্জন থাকে না। তাঁদের সম্পর্কের পরিণতি দেখতে হয়তো অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত। এনডি টিভি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর