,

দীপিকাকে টেক্কা দেবেন প্রিয়াঙ্কা?

news-image

বিনোদন ডেস্ক : পরপর দুই বলিউড সুন্দরীর বিয়ে। তাই তুলনা চলেই আসবে। দীপিকা পাড়ুকোন আর রনবীর সিংয়ের বিয়ের রেশ কাটতে না কাটতেই এবার বিটাউন মেতে উঠেছে বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন পপ তারকা নিক জোনাসের বিয়েকে ঘিরে। বলিউডের ‘দেশি গার্ল’ যে নিজ দেশে ‘দেশি রীতি’ মেনে বিয়ে করছেন, তা নিশ্চিত। তবে প্রিয়াঙ্কা নাকি এ ব্যাপারে টেক্কা দিতে চলেছেন বলিউডের ‘পদ্মাবতী’কে। আর তিনি এতটাই রাজকীয়ভাবে বিয়ে করবেন, যা নাকি সবাইকে তাক লাগিয়ে দেবে।

বিটাউনে জোর খবর, ১ অথবা ২ ডিসেম্বর প্রেমিক নিক জোনাসকে বিয়ে করছেন প্রিয়াঙ্কা। তাঁদের বিয়ের আসর বসবে রাজস্থানের যোধপুরের উমেদ প্যালেসে। যদিও এ ব্যাপারে প্রিয়াঙ্কার পক্ষ থেকে পাকাপাকিভাবে কিছু জানানো হয়নি।

প্রিয়াঙ্কা আর নিককে উমেদ প্যালেসে এক দিনের জন্য কত পরিশোধ করতে হবে, জানতে চান? এর খরচ শুনে চোখ কপালে উঠতে বাধ্য। ইতালির লেক কোমোর ডেল বাল্বিনেলো ভিলায় বিয়ে করেছেন দীপবীর। এই ভিলায় এক দিনের জন্য তাঁদের দিতে হয়েছে ২৫ লাখ রুপি। আর উমেদ প্যালেসে এক দিনের খরচ ৪৩ লাখ রুপি।

সম্প্রতি প্রিয়াঙ্কা তাঁর মা মধু চোপড়াকে সঙ্গে নিয়ে উমেদ প্যালেসে যান। সাবেক এই বিশ্ব সুন্দরী কাছ থেকে নিজের বিয়ের প্রস্তুতি দেখতে চেয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর