,

আজ শুরু হচ্ছে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা

news-image
রবিবার (১৮ নভেম্বর) থেকে একযোগে শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। এই পরীক্ষায় অংশ নিচ্ছে  ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন শিক্ষার্থী। এর মধ্যে প্রাথমিক সমাপনীতে ২৭ লাখ ৭৭ হাজার ২৭০ জন এবং ইবতেদায়ীতে ৩ লাখ ১৭ হাজার ৮৫৩ জন। এদিন (রবিবার) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে, চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার রবিবার (১৮ নভেম্বর)  সকাল ১০টায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করবেন।

এবার দেশের ৭ হাজার ৪১০টি কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে সমাপনী পরীক্ষা। এবার দেশের বাইরে বিদেশের ১২টি কেন্দ্রেও পরীক্ষা হবে। এবার ছাত্রদের থেকে ২ লাখ ১৯ হাজার ৭৮৬ জন ছাত্রী বেশি অংশ নিচ্ছে।মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর ৩ হাজার ২৯৪ জন বিশেষ চাহিদা সম্পন্ন  (প্রতিবন্ধী) শিক্ষার্থী পঞ্চম শ্রণির সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে। এসব শিক্ষার্থীরা পরীক্ষায় অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে।

মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এবার থেকে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্ন থাকবে না। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০০৯ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু হয়েছে এবং ইবতেদায়ী পরীক্ষা হচ্ছে ২০১০ সাল থেকে।প্রশ্নফাঁস ঠেকাতে গত বছর থেকে দেশের ৬৪ জেলাকে বিশেষ আটটি অঞ্চলে ভাগ করে প্রশ্ন ছাপিয়ে প্রাথমিক ও ইবেতেদায়ী শিক্ষা সমাপনী নেওয়া হচ্ছে। পরীক্ষা চলাকালে সংশ্লিষ্ট সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রথমদিন রবিবার (১৮ নভেম্বর) ইংরেজি, ১৯ নভেম্বর বাংলা, ২০ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২২ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৫ নভেম্বর গণিত এবং ২৬ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষা হবে। আর ইবতেদায়ীতে প্রথম দিন রবিবার (১৮ নভেম্বর) ইংরেজি, ১৯ নভেম্বর বাংলা, ২০ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান, ২২ নভেম্বর আরবি, ২৫ নভেম্বর গণিত এবং ২৬ নভেম্বর কুরআন ও তাজবিদ এবং আকাইদ ও ফিকাহ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর