,

টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়ার পরাজয়

news-image

স্পোর্টস ডেস্ক : খারাপ সময়কে পিছুই ফেলতে পারছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। একের পর এক বিতর্ক আর পরাজয়ে কোণঠাসা অজি শিবির। পাকিস্তানের কাছে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরলেও বদলায়নি ভাগ্য।

দক্ষিণ আফ্রিকার কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ খুইয়েছে আগেই। আজ শনিবার আবার হারতে হলো টি-টোয়েন্টিতেও।

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে প্রোটিয়াদের কাছে ২১ রানে হার শিকার করতে হয় স্বাগতিকদের।

বৃষ্টিতে ম্যাচ শুরু হতে দেরি হলে ওভার কমিয়ে ১০ ওভারে খেলা হয়। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ১০ ওভারের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেট হারিয়ে ১০৮ রান তোলে। প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসি করেন ১৫ বলে ২৭ রান। এছাড়া ১৬ বলে ২৭ রান করেন কুইন্টন ডি কক। অজিদের হয়ে আন্ড্রু টাই ১৮ রান দিয়ে ২ উইকেট তুলে নেন।

১০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েলের ২৩ বলে ৩৮ ছাড়া বলার মতো রান কেউ করতে পারেননি। ১০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ৮৭ রান তুলে জাস্টিন ল্যাঙ্গারের শিষ্যরা। প্রোটিয়া স্পিনার তাবরাইজ সামসি নেন ১২ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।২১ রানের জয় দিয়ে অস্ট্রেলিয়া সফর শেষ করে সফরকারি দক্ষিণ আফ্রিকা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর