,

ওমরাহ্‌ পালন করতে যাচ্ছেন তামিম ইকবাল

news-image

স্পোর্টস ডেস্ক : সময়টা ভালো যাচ্ছে না জাতীয় দলের ওপেনার তামিম ইকবালের। আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপের প্রথম ম্যাচে বাঁ হাতের আঙুলে চোট পেয়ে যে ছিটকে পড়েন তারপর আর মাঠে নামা হয়নি তার।

এরপর ঘরের মাঠে জিম্বাবুয়ে বিপক্ষে সিরিজও কেটেছে মাঠের বাইরে। ওই সিরিজে না খেললেও নিজেকে তৈরি করছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ফেরার জন্য।

কিন্তু নেটে ব্যাটিং অনুশীলন করার সময় ব্যথা পান পাঁজরে। ফিজিওথেরাপিস্টের নির্দেশে ৪৫ ঘণ্টা তত্ত্বাবধানে থাকার পরও উন্নত হয়নি পাঁজরের ব্যথার।

তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও ছিটকে পড়তে হয় তামিমকে। শঙ্কা রয়েছে দ্বিতীয় টেস্ট নিয়েও।

আবারও লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যাওয়ায় সময়টা কাজে লাগাতে চাইছেন ওমরাহ্‌ পালনের মাধ্যমে। আজ শনিবার রাতে সৌদির উদ্দেশে রওনা করবেন তিনি। এর আগে ২০১৫ ও ২০১৬ সালে ওমরাহ্‌ পালন করেন তামিম ইকবাল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর