,

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দায়িত্ব ইসির: ওবায়দুল কাদের

news-image

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার পুরো দায়িত্ব নির্বাচন কমিশনের।

শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে অবকাঠামো বিষয়ক সেমিনারে যোগদান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

দু-একদিনের মধ্যে আওয়ামী লীগের এবং এক সপ্তাহের মধ্যে শরিক দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।

এসময় লবিস্ট নিয়োগ করে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে বিএনপি সংশয় সৃষ্টি করছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, বিএনপি সুষ্ঠ নির্বাচন চায় এটা তাদের আচরণে প্রকাশ পায় না।

নির্বাচন নিয়ে বিএনপির যে সহিংস অবস্থান ছিল সেটা নয়াপল্টনের ঘটানায় আবারেও প্রমাণিত হয়েছে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি জানান, দু-একদিনের মধ্যেই চূড়ান্ত হবে আওয়ামী লীগের মনোনয়ন। শরিকদের সঙ্গে বসে সপ্তাহখানেকের মধ্যে সব মনোনয়ন চূড়ান্ত করা হবে।

যেসব জায়গায় শরিকদের যোগ্য প্রার্থী থাকবে সেখান থেকে আওয়ামী লীগ নিজেদের প্রার্থীদের সরিয়ে নেবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর