,

এসিসি সভাপতি নির্বাচিত হলেন পাপন

news-image

স্পোর্টস ডেস্ক : এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। আজ শনিবার বিদায়ী সভাপতি এহসান মানির কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নিয়েছেন।

আজ পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত এসিসির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) পাপনের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন মানি। এসিসির সভায় আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

এর আগে দুই বাংলাদেশী এ দায়িত্ব (এসিসির সভাপতি) পালন করেছিলেন। ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত আলী আসগর লবি এবং ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত সংস্থাটির প্রধান ছিলেন আ হ ম মোস্তফা কামাল।

পাপনের আগে বাংলাদেশি হিসেবে ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত এসিসি প্রধানের দায়িত্বে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আলী আসগর লবি। এরপর ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত সংস্থাটির প্রধান ছিলেন আ হ ম মোস্তফা কামাল।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যাত্রা শুরু হয়েছিল ১৯৮৩ সালে। সেবার এসিসির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন প্রয়াত ভারতীয় রাজনীতিক নরেন্দ্র কুমার সালভ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর