,

বোল্টে আটকা পড়েছে পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারানোর পরও নিউজিল্যান্ড পিছিয়ে আছে ১৮ রানে। এটুকু পড়েই মনে হতে পারে, নিউজিল্যান্ডের জন্য দ্বিতীয় দিনটা খুব বাজে কেটেছে। কিন্তু বাস্তবতা হলো, প্রথম দিন শেষে এমন একটি দিন কাটাতে পেরে খুশি হবে সফরকারীরা। পাকিস্তানকে ২২৭ রানে অলআউট করে দ্বিতীয় দিন শেষে মাত্র ১ উইকেট হারিয়েই ৫৬ রান তুলেছে নিউজিল্যান্ড। উইকেটে এখনো অপরাজিত আছেন মূল ব্যাটিং ভরসা ২৭ রানে।

নিউজিল্যান্ডের ঘুরে দাঁড়ানোয় নেতৃত্ব দিয়েছেন ট্রেন্ট বোল্ট। স্পিন বান্ধব উইকেটে দুর্দান্ত বোলিং করেছেন বোল্ট । প্রথম স্পেলেই ৫ ওভারে ৩ মেডেনসহ ২ রান দিয়ে নিয়েছেন আজহার আলীর উইকেট। পাকিস্তানের ইনিংস শেষে তাঁর বোলিং ফিগারটা রূপ নিয়েছে ১৮.২ ওভারে ৫৪ রান দিয়ে ৪ উইকেট। নিউজিল্যান্ডের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন কলিন ডি গ্র্যান্ডহোম ও অভিষিক্ত অ্যাজাজ প্যাটেল।

পাকিস্তানের লিড নেওয়ার পথে বড় ভূমিকা রেখেছেন বাবর আজম (৬২)। হারিস সোহেল (৩৮) ও আসাদ শফিকও (৪৩) অবদান রেখেছেন। পঞ্চম উইকেট জুটিতে শফিক ও বাবর মিলে ৮৩ রান তুলেই পাকিস্তানের লিড নিশ্চিত করেছেন। ৫০ রানে শেষ ৫ উইকেট হারানোয় লিডটা এক শ ছাড়ায়নি পাকিস্তানের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর