,

ভাসানীর আদর্শ ধারণ করে এগিয়ে যেতে হবে : ড. কামাল

news-image

নিউজ ডেস্ক : মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

মওলানা ভাসানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার সকালে টাঙ্গাইলের সন্তোষে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় তাঁর সঙ্গে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ড. কামাল বলেন, মজলুম জননেতা যে শিক্ষা-প্রেরণা দিয়ে গেছেন তা এগিয়ে চলার পথকে আরও মসৃন করবে। সন্তোষ থেকে প্রেরণার আলো সারা দেশে ছড়িয়ে পড়বে।

ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল সাড়ে ৭টার দিকে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করার মধ্যে দিয়ে কর্মসূচির সূচনা করেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলাউদ্দিন। এর পর থেকে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর