,

তায়েব-ববির ‘জঙ্গি’

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই ছবির পরিচিত মুখ ববির নায়ক হতে যাচ্ছেন অভিনেতা ডিএ তায়েব। ছবির নাম ‘জঙ্গি’। পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। অ্যাকশন ধাচের এই ছবির ব্যাপারে এরই মধ্যে নায়িকা ও পরিচালকের সঙ্গে মৌখিক কথা বলেছেন ডিএ তায়েব। বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন চিত্রনায়িকা ববি।

এ ব্যাপারে ববি বলেন, ‘জঙ্গি’ নামে একটি ছবির বিষয়ে কথা হয়েছে। আমার বিপরীতে থাকছেন ডিএ তায়েব। এখন ছবির চিত্রনাট্যর কাজ চলছে। অ্যাকশন ধাচের ছবিটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। আমার বিশ্বাস ‘জঙ্গি’র মাধ্যমে দর্শকদের ভিন্ন কিছু উপহার দিতে পারবো।

এদিকে শিগগিরই ‘রক্তমুখি নীলা’ ছবির দ্বিতীয় লটের শুটিং করতে কলকাতায় যাচ্ছেন ববি। তার বিপরীতে রয়েছেন সব্যসাচী। কলকাতার এই ছবিটি পরিচালনায় আছেন জয়দ্বীপ মুখার্জি।

সম্প্রতি ‘বৃদ্ধাশ্রম’ ছবির গান ও ডাবিং-এর কাজ শেষ করেছেন ববি। এতে তার বিপরীতে দেখা যাবে সঙ্গীত তারকা এসডি রুবেলকে। এই নায়িকার নতুন ছবি ‘পিকনিক’র শুটিং প্রস্তুতিও শেষ হয়েছে। বিগ বাজেটের ছবিটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী।

এছাড়া ববি অভিনীত বহুল আলোচিত ‘নোলক’ ছবিটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে শাকিব খানের বিপরীতে জুটি হয়েছেন ববি। ছবিটি নিয়ে আশাবাদী এই নায়িকা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর