,

সৌদি প্রিন্স বিন সালমানের নির্দেশেই খাশোগি হত্যা: সিআইএ

news-image

অনলাইন ডেস্ক : সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশেই সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)।

সিআইএ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, তুর্কি সরকারের পাঠানো রেকর্ডিং এবং অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে তারা এই সিদ্ধান্তে এসেছেন। খবর সিএনএন’র।

ওই কর্মকর্তারা আরও বলেন, এ রকম একটি অপারেশন বিন সালমানকে না জানিয়ে করা হয়নি, বরং তার ব্যক্তিগত নির্দেশেই খাশোগিকে হত্যা করা হয়।

সিআইএ’র এমন দাবির পর আবারও বিন সালমানের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি সরকারের কঠোর সমালোচক জামাল খাশোগি বিয়ের জন্য কাগজপত্র সংগ্রহ করতে ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনস্যুলেটে যান । এরপর থেকে নিখোঁজ হন তিনি। নানা টালবাহানার পর তাকে হত্যার কথা স্বীকার করে সৌদি কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর