,

আইপিএলে অজি তারকারা অনিশ্চিত! ক্রিকেট অস্ট্রেলিয়ার তিন শর্ত

news-image

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অজি ক্রিকেটারদের অংশগ্রহণে তিন শর্ত দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বোর্ডের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে একমাত্র ক্রিকেট অস্ট্রেলিয়ার লিখিত শর্ত মেনেই আইপিএলে খেলতে পারবেন অজি ক্রিকেটাররা। আর তা না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যার ফলে ২০১৯ আইপিএলে অজি ক্রিকেটারদের খেলা নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা!

অজি ক্রিকেটারদের যেসব শর্ত দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া-

এক- অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের ছাড়পত্র ছাড়া কোন অজি ক্রিকেটারই আইপিএল খেলতে পারবে না। যে ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেট খেলবে না, তাদের ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে। শেফিল্ড শিল্ড খেলার পর যদি ক্রিকেটাররা আইপিএল খেলার জন্য প্রস্তুত থাকে তাহলে তা বোর্ডকে জানাতে হবে। শেফিল্ড শিল্ডের ফাইনাল শেষ হবে এপ্রিল মাসে, সেক্ষেত্রে অনেক অজি ক্রিকেটারই আইপিএলের প্রথম দিকের ম্যাচে অংশগ্রহণ করতে পারবে না বলেই মনে করছেন অনেকে।

দুই- পাকিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজ শেষ হওয়ার পরই আইপিএল খেলতে পারবেন অজি ক্রিকেটাররা। এখন পর্যন্ত সেই সিরিজের ক্রীড়সূচি তৈরি না হলেও মনে করা হচ্ছে মার্চের শেষ পর্যন্ত ওই সিরিজ চলবে। সেক্ষেত্রেও আন্তর্জাতিক সিরিজে থাকা অজি ক্রিকেটাররা আইপিএলের শুরুর দিকের ম্যাচগুলো খেলতে পারবেন না বলেই আশঙ্কা তৈরি হয়েছে।

তিন- এই দুই শর্ত ছাড়াও ক্রিকেট অস্ট্রেলিয়া এও জানিয়েছে, বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া যে ক্যাম্পের আয়োজন করবে তাতে অংশগ্রহণ করতে হবে ক্রিকেটারদের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর