,

ঢাকায় শংকর-এহসান-লয়, রাতে কনসার্ট

news-image

অনলাইন ডেস্ক : বলিউডের জনপ্রিয় সঙ্গীতত্রয়ী শংকর-এহসান-লয় আজ শুক্রবার ঢাকায় ‘দিওয়ালি’ কনসার্টে সঙ্গীত পরিবেশন করবেন। এরইমধ্যে ঢাকায় পৌঁছেছেন তারা। সঙ্গীতত্রয়ীর অন্যতম শঙ্কর মহাদেবন দুপুরে তার ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকার পৌঁছার পর ছবিও পোস্ট করেছেন ফেসবুকে।

আজ রাত ৮টায় ভারতীয় হাইকমিশন আয়োজিত ‘দিওয়ালি কনসার্ট ২০১৮’-এ গান করবেন তারা। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে কনসার্টটি। আর এই অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করছে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ ও বেঙ্গল গ্রুপ।

এর আগে ২০১১ সালে ঢাকায় আয়োজিত বিশ্বকাপ ক্রিকেটের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানেও পারফর্ম করেছিলেন এই ত্রয়ী।

এবারের কনসার্ট প্রসঙ্গে শংকর এক ভিডিও বার্তায় বলেন, বাংলাদেশে সঙ্গীত পরিবেশন করার জন্য সব সময় আলাদা আগ্রহ কাজ করে। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে এ দেশের অসংখ্য মানুষ আমাদের গানের প্রতি ভালো লাগার কথা জানিয়েছেন। সত্যি বলতে কনসার্টে অংশ নেওয়ার জন্য আমরা তিনজন অধীর আগ্রহে অপেক্ষা করছি।

বলিউডের অসংখ্য সুপারহিট গান উপহার দিয়েছেন শংকর-এহসান-লয়। এক নৈশভোজে ব্রিটিশ রাজদম্পতি উইলিয়াম-কেটকেও সুরের মূর্ছনায় মুগ্ধ করেছিলেন তারা। গান করেছেন ভারতের হিন্দি, তামিল, মালয়ালাম, কন্নড়, তেলেগু ও মারাঠি ভাষায়। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর