,

অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় নেহাকে তড়িঘড়ি করে বিয়ে, স্বীকার করলেন অঙ্গদ

news-image

অনলাইন ডেস্ক : বলিউড তারকা নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদী গত ১০ মে মাসে সাতপাকে বাঁধা পড়েন। তবে বিয়ের আগেই গুঞ্জন ছিল, নেহা নাকি গর্ভবতী। আর নেহা অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই তড়িঘড়ি বিয়ের পিঁড়িতে বসেছেন বলেও শোনা গিয়েছিল। তবে সেই গুঞ্জন তখন কোনোভাবেই স্বীকার করেননি তার স্বামী অঙ্গদ বেদী বা দম্পতির পরিবার। এমনকি নেহা নিজেও এ ব্যাপারে মুখে কুলুপ এঁটে ছিলেন।

অবশেষ বিয়ের আগে নেহার সন্তান সম্ভবা হওয়ার কথা স্বীকার করেই নিলেন অঙ্গদ। শুধু তাই নয়। বিষয়টি জানতে পেরে তার বাবা-মায়ের কী প্রতিক্রিয়া হয়েছিল, সেটাও খোলসা করেছেন তিনি।

ভারতীয় এক গণমাধ্যম জানিয়েছে, সম্প্রতি নেহা ধুপিয়ার টক শো #NOFilterNeha-তে হাজির হয়েছিলেন অঙ্গদ বেদী। সেখানে নেহা তার স্বামী অঙ্গদকে প্রশ্ন করেন, ‘আমার সন্তানসম্ভবা হওয়ার খবরে তোমার বাবা-মা ও পরিবারের অন্যান্যদের কী প্রতিক্রিয়া হয়েছিল? তাদের বিয়ের বিষয়ে রাজি করানো কি কঠিন হয়েছিল?’

উত্তরে অঙ্গদ জানান, ‘আমাদের সন্তান আসতে চলেছে, এ ধরনের কথা শোনার জন্য আমার বাবা-মা এক্কেবারেই তৈরি ছিলেন না। প্রচণ্ড বকুনি খেতে হয়েছিল এজন্য।’

নেহা অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই বিয়ে করছেন সেসময় একথা অস্বীকার করেছিলেন নেহার বাবা প্রদীপ সিং ধুপিয়াও।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর