,

লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির কাজ চলছে : ইসি সচিব

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। আজ শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, ‘দেশে নির্বাচনী উৎসব চলছে। এখন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির কাজ চলছে।’

প্রার্থীদের ব্যানার-পোস্টার অপসারণের ব্যাপারে হেলালুদ্দীন বলেন, ‘প্রার্থীদের ব্যানার-পোস্টার সরাতে বলা হয়েছে। তবে যারা এখনো সরাননি, তাদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।’

ইসি সচিব আরও বলেন, ‘৩০ ডিসেম্বর ভোটে সব দল অংশ নেবে। প্রতিযোগিতামূলক হবে। এর আগে কেয়ারটেকার সরকার ছিল। সংসদ বিলুপ্ত ছিল। এখন সংসদ থাকবে, এমপিরা থাকবে। সকল দল অংশ নেবে। কাজেই দায়িত্বটা আলাদা।’

এ সময় সুষ্ঠ নির্বাচন কমিশনের একার দায়িত্ব না, সবাইকে সহযোগিতা করতে হবে বলে মন্তব্য করেন আরেক ইসি কমিশনার কবিতা খানম। তিনি বলেন, ‘দেশে নির্বাচনী হাওয়া বইছে। হাওয়াটা যেন বৈরী না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। শতভাগ সুষ্ঠু হবে নির্বাচন এটা আশা করা যায় না, তবে জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। কমিশন চায় না প্রশ্নবিদ্ধ হোক নির্বাচন। কমিশনের একার দায়িত্ব নয় নির্বাচন সুষ্ঠু করার জন্য। সবার সহায়তা দরকার। নিরাপদ ভোট প্রদানের প্রতিবিধান করতে হবে, সবার জন্য যেন সমান আচরণ থাকে। এর ব্যতয় হলে ব্যবস্থা নেয়া হবে। আইনের বিরুদ্ধে কেউ গেলেই ব্যবস্থা।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর