,

মুম্বাই ছেড়ে দিল মোস্তাফিজকে

news-image

স্পোর্টস ডেস্ক : গত মৌসুমে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আইপিএলে খেলেছিলেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁ হাতি পেসারকে নতুন মৌসুমে ছেড়েই দিয়েছে মুম্বাই ফ্র্যাঞ্চাইজি।

গত মৌসুমে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসে খেলেছিলেন মোস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দরাবাদ থেকে প্রায় ২.২ কোটি রুপিতে বাংলাদেশের এই বাঁ হাতি পেসারকে নিয়েছিল মুম্বাইয়ের ফ্র্যাঞ্চাইজিটি। ৭ ম্যাচ খেলে ৭ উইকেট—পারফরম্যান্স ছিল গড়পড়তা। নতুন মৌসুমে মুম্বাই যে মোস্তাফিজকে ছেড়ে দিচ্ছে, এ খবর আগেই বেরিয়েছিল। বিষয়টি চূড়ান্ত হয়েছে কাল। আগামী মাসে আইপিএলের নতুন নিলাম সামনে রেখে মুম্বাই ধরে রাখা খেলোয়াড়দের যে তালিকা প্রকাশ করেছে, তাতে মোস্তাফিজের নাম নেই।

২০১৬ সালে আইপিএলে গিয়ে ঝড় তুলেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। ১৭ উইকেট নিয়ে হয়েছিলেন আইপিএলের উদীয়মান তারকা। পরের মৌসুমে একেবারে ভালো করতে পারেননি। গত মৌসুমে মুম্বাইয়ের হয়ে প্রথম দিকে নিয়মিতই খেলেছিলেন। কিন্তু এরপর চলে যান ডাগ আউটে। তবে আইপিএল থেকে ফিরেছিলেন গোড়ালির চোট নিয়ে। সে কারণেই খেলতে পারেননি আফগানিস্তানের বিপক্ষে জুনের টি-টোয়েন্টি সিরিজ।

মুম্বাই মোস্তাফিজকে পারফরম্যান্সের কারণে ছেড়ে দিয়েছে কিনা, সেটি অবশ্য জানা যায়নি। তবে আগেই জানা গিয়েছিল দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি কককে পেতেই নাকি মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে তারা। গত মৌসুমে ২.৮ কোটি রুপিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলেছিলেন ডি কক, ৮ ম্যাচে পারফরম্যান্স ছিল বেশ ভালো। ১২৪.০৭ স্ট্রাইকরেটে তিনি রান করেছিলেন ২০১। তাঁকে এ মৌসুমে একই দামে মুম্বাইয়ের কাছে বিক্রি করে দিতে যাচ্ছে বেঙ্গালুরু। গত মাসে ভারতীয় গণমাধ্যমে খবর বেরিয়েছিল, ডি ককের খরচ সামলাতেই নাকি ছেড়ে দেওয়া হচ্ছে গত মৌসুমে ২.২ কোটিতে নেওয়া মোস্তাফিজকে।

গত জুলাইয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান বিদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে মোস্তাফিজকে খেলতে না দেওয়ার কথা বলেছিলেন। মোস্তাফিজের বারবার চোটে পড়া নিয়ে তিনি বলেছিলেন, ‘মোস্তাফিজ বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়ে চোটে পড়ছে। দেশকে সার্ভিস দিতে পারছে না। আমি মনে করি এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। সে আমাদের দেশে থাকবে। বোর্ডই তার দেখভাল করবে। আবার ওদের জন্য খেলতে গিয়ে চোটে পড়ে জাতীয় দলের হয়ে খেলবে না, আবার তাকে আমরা ঠিক করব। এটা হতে পারে না। আমি তাকে বলে দিয়েছি, আগামী দুই বছরের মধ্যে তার বাইরে যাওয়া চলবে না।’ মুম্বাই মোস্তাফিজকে ছেড়ে দিতে বিসিবি সভাপতির এই মন্তব্য আমলে নিলেও নিয়ে থাকতে পারে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর