,

বড় আদরের ছোটবোন

news-image

নিজস্ব প্রতিবেদক : বিজয় সরণিতে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর প্রাঙ্গণে নবনির্মিত তোষাখানা জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ছোটবোন শেখ রেহানাও। ছোটবোনকে কাছে পেয়ে আপ্লুত হয়ে পড়েন শেখ হাসিনা। তিনি ছোটবোনকে আদর করে চুমুও দেন।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) এভাবেই ছোটবোন শেখ রেহানাকে আদর করে বুকে টেনে নেন শেখ হাসিনা।

এদিকে প্রধানমন্ত্রীর ছোটবোনের এমন আদরের দৃশ্য সামাজিকমাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে।

এদিনের অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা শুধু আমাদের স্বাধীনতাই দিয়ে যাননি, তিনি আমাদের একটি স্বতন্ত্র দেশ উপহার দিয়ে গেছেন।

তিনি আরও বলেন, জাতি হিসেবে আমাদের তিনি মর্যাদা দিয়ে গেছেন। সেই মর্যাদা আমাদের রক্ষা করতে হবে। এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে। ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার দেশ গড়ে তুলতে হবে। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। পূর্ব পশ্চিম

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর