,

বড় পেট হৃদরোগের ঝুঁকি বাড়ায়

news-image

স্বাস্থ্য ডেস্ক : আপনি খুব বেশি মোটা না হলেও বড় পেট আপনার মৃত্যুর কারণ হতে পারে। কারণ হৃদরোগের ঝুঁকি বাড়ায় বড় পেট। সম্প্রতি এক গবেষণা থেকে এমন তথ্যই উঠে এসেছে।

বডি ম্যাস ইনডেক্স নামের এই গবেষণা বলছে, যারা মোটা কিন্তু পেট ছোট তাদের চেয়ে চিকন কিন্তু পেট ওয়ালাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি।

এই গবেষণা পরিচালনাকারী চিকিৎসক হোসে মেদিনা ইনোজোসা বলেন, আমরা সাধারণভাবে মনে করি, যারা বেশি মোটা তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। মেদযুক্ত পেটের ওপর আমরা গুরুত্ব দিই না। কিন্তু প্রকৃত বিষয় হলো, মেদযুক্ত পেটওয়ালাদেরই এতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।

ওয়েব এমডি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ১ হাজার ৭০০ মানুষকে নিয়ে এই গবেষণা পরিচালিত হয়। ২০০০ সাল থেকে ২০১৬ সালের মধ্যে ৪৫ বছর এবং তার চেয়ে বেশি বয়সীদের কাছ থেকে এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে হয়। আর সেখান থেকেই এ ধরনের তথ্য পাওয়া যায়।

এই ঝুঁকি এড়াতে গবেষণায় পেটের মেদ কমানোর পরামর্শ দেয়া হয়েছে। এজন্য নিয়মিত ব্যায়াম করার ওপর গুরুত্ব দেয়া হয়েছে ওই গবেষণা প্রতিবেদনে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর