,

তারা এখন ‘ধানের শীষের’

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ঐক্যফ্রন্টের সব দলই ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ব মাহমুদুর রহমান মান্না। বৃহস্পতিবার বেলা ১২টায় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে এ কথা জানান তিনি।

চলমান রাজনীতি ও নির্বাচনের পরিবেশ নিয়ে আলোচনা করতে রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের প্রধান নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সে অনুযায়ী আসন্ন জাতীয় নির্বাচনে ড. কামাল হোসেন, বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, আসম আবদুর রব ও মাহমুদুর রহমান মান্নারা বিএনপির ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জোটগত নির্বাচনের তথ্য জানানোর শেষ দিন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এ সংক্রান্ত একটি চিঠি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার কাছে জমা দেন। গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘গণফোরাম’ জাতীয় ঐক্যফ্রন্টের শরিক রাজনৈতিক দল হিসেবে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করবে।’

চিঠি জমা দেওয়া পর সুব্রত চৌধুরী সাংবাদিকদের জানান, ঐক্যফ্রন্টের নিবন্ধিত চারটি দল ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেবে। এগুলো হলো-বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, কৃষক শ্রমিক জনতা লীগ ও গণফোরাম।

গত ১১ নভেম্বর কৃষক শ্রমিক জনতা লীগ জানিয়েছিল ছিল, দলটির নিজের প্রতীক ‘গামছা’ অথবা ঐক্যফ্রন্টের মনোনীত প্রতীক ব্যবহার করবে। একই দিন ড. কামাল স্বাক্ষরিত গণফোরামের চিঠিতে ইসিকে জানানো হয়েছিল, গণফোরাম যদি নির্বাচনে অংশগ্রহণ করে, তবে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল হিসেবে দলীয় প্রতীক ‘উদীয়মান সূর্য’ প্রতীকে অংশ নেবে।’ তবে আজ বৃহস্পতিবার নিজেদের সে অবস্থান থেকে সরে এসেছে দলটি। জানালো তারা লড়বেন বিএনপির ধানের শীষ প্রতীকে। সূত্র: বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর