,

জোট শরিকদের ৬৫ থেকে ৭০টি আসন দেয়া হবে : কাদের

news-image

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জোটের শরিক আনুমানিক ৬৫-৭০ আসন দেয়া হবে।

সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠক শেষে ধানমণ্ডির নির্বাচনী কার্যালয়ে সাংবদিকদের তিনি এ কথা জানান।

তিনি আরও বলেন, এর সংখ্যা কমতেও পারে, আবার বাড়তে পারে। এটা ডিপেন্ট করবে উইনেবল (ইলেকটেবল) ক্যান্ডিডেটের ওপর।

তিনি বলেন, আমাদের শরিক দলগুলো কয়জন ‘ইলেকটেবল ক্যান্ডিডেট’ দিতে চান। আওয়ামী লীগেও যারা ‘ইলেকটেবল ক্যান্ডিডেট’ তারা মনোনীত হবেন।

যুক্তফ্রন্ট কোন প্রার্থী তালিকা পাঠায়নি বলেও জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি যদি বড় ধরনের অ্যালাইয়েন্সের সমীকরণে যায়, আমরাও করব।

ওবায়দুল কাদের বলেন, অনেকেই আছে, তারা আওয়ামী লীগের সঙ্গে কাজ করতে চান, তাদের কোনো প্রার্থীর লিস্ট নেই। গণতান্ত্রিক জোট, যেখানে ৩৯টি দল আছে।

তিনি আরও বলেন, ইশতেহার প্রায় চূড়ান্ত। সম্ভবপর সময়ের মধ্যেই প্রকাশ করা হবে।

কাদের বলেন, সংসদীয় মনোনয়ন বৈঠকে দেশি বিদেশি ৫-৬টি সার্ভে জনমত রিপোর্টগুলো উপস্থাপন করা হয়। এই রিপোর্টগুলো আমরা স্টাডি করব। এখন আমরা আনুষ্ঠানিক মনোনয়ন পর্ব শুরু করিনি। দু-একদিন পরেই আনুষ্ঠানিক পর্ব শুরু করব।

তিনি বলেন, এখন আমরা আনুষ্ঠানিক মনোনয়ন পর্ব শুরু করিনি। যেহেতু নির্বাচন ৭ দিন পিছিয়ে গেছে। সে জন্য আমরা রিপোর্টগুলো ধরে চুলচেরা বিশ্লেষণ করছি। যাতে আমাদের মনোনয়নে জনমতের প্রতিফলন হয় সে জন্য বোর্ডের সকল সদস্যরা পর্যালোচনা করছি। হয়ত দুই এক দিন পরেই আনুষ্ঠানিক পর্ব শুরু করব।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, এ কে এম এনামুল হক শামীম, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাম, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ান হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আব্দুস সবুর, উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, পারভীন জামান কল্পনা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর