,

ছেলেকে স্কুলে ভর্তি করাতে গেলেন শাকিব-অপু

news-image

বিনোদন ডেস্ক : পুত্র আব্রাম খান জয়কে ভর্তির জন্য রাজধানীর বারিধারার একটি স্কুলে নিয়ে গেছেন ঢাকাই ছবির হেরো নম্বর ওয়ান শাকিব খান ও অপু বিশ্বাস। আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (এআইএসডি) নামের স্কুলটির ফরম পূরণ করলেও আপাতত জয়ের ভর্তি নিচ্ছে না কর্তৃপক্ষ। তারা জানিয়েছে অন্তত তিন বছর বয়স না হলে স্কুলে ভর্তি করানো যাবে না।

তাই ক্লাশ শুরু করতে শাকিবপুত্রকে অপেক্ষা করতে হবে আরও ছয় মাস। গত সোমবার সকালে এআইএসডি স্কুলে নিজেদের একমাত্র সন্তানকে ভর্তির জন্য গিয়েছিলেন শাকিব ও অপু। প্লে-গ্রুপে ভর্তি করা হচ্ছে জয়কে। আগামী বছর স্কুলে ভর্তি হতে পারবে আব্রাম খান জয়।

এ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘জয়ের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য সব ধরনের চেষ্টা করে যাচ্ছি। আগামী বছরই এআইএসডি-তে তাকে ভর্তি করাতে পারব। খুবই দুষ্টুমি করে। ওর সঙ্গে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। মাঝে মধ্যে ওর সঙ্গে আমিও পড়তে বসে যাই।’

অপু বিশ্বাস বলেন, ‘শাকিব খান জয়ের সবকিছুতেই অনেক সিরিয়াস। এত সকালে ভর্তির জন্য স্কুলে চলে আসবে, আমি ভাবতেও পারিনি। জয়ের বাবার প্রতি শ্রদ্ধা বেড়ে গেল। সকালে স্কুলের ভেতর বাবা-ছেলের খুনসুটি দেখতে বেশ ভালোই লেগেছে।’

তিনি আরও বলেন, ‘স্কুলের পরিবেশ দেখে জয়ও অনেক খুশি। কিন্তু আমাদের মন খারাপ হয়ে গেল। তবে আগামী বছর এই স্কুলে জয়কে ভর্তি করাতে পারব।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর