,

লাঞ্চের পর সর্তক শুরু জিম্বাবুয়ের

news-image

স্পোর্টস ডেস্ক : ঢাকা টেস্ট জিততে হলে জিম্বাবুয়েকে অল-আউট করার বিকল্প নেই। সেটা করতে হবে আগামী দুই সেশনের মাঝেই। সেই লক্ষ্যে আজ পঞ্চম দিনের লাঞ্চের আগ পর্যন্ত ২ উইকেট তুলতে পেরেছে বাংলাদেশি বোলাররা। একটি নিয়েছেন মুস্তাফিজ, অপরটি তাইজুল। ৪ উইকেটে ১৬১ রান নিয়ে লাঞ্চে যায় জিম্বাবুয়ে। লাঞ্চের পর সর্তকভাবে শুরু করেছে জিম্বাবুয়ের দুই ব্যাটসম্যান পিটার মোর ও ব্যান্ডন টেইলর। তাদের জুটি এখন পর্যন্ত ২২ ওভারে ৫৪ রান।

জয়ের জন্য তাদের দরকার ২৬৯ রান। বাংলাদেশের চাই আরও ৬ উইকেট।

আজ বৃহস্পতিবার পঞ্চম দিন সকালে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন মুস্তাফিজুর রহমান। শন উইলিয়ামসকে (১৩) বোল্ড করে দিয়ে পুরো ম্যাচে প্রথম উইকেট শিকার করেন তিনি। দলীয় ১২০ রানে পতন ঘটে তাদের চতুর্থ উইকেটের। অল-রাউন্ডার সিকান্দার রাজাকে দুর্দান্ত নৈপূণ্যে কট অ্যান্ড বোল্ড করে দ্বিতীয় শিকার ধরেন তাইজুল ইসলাম।

গতকাল বুধবার বাংলাদেশ ৬ উইকেটে ২২৪ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। জিম্বাবুয়ের সামনে টার্গেট দাঁড়ায় ৪৪৩ রানের। দেওয়া পাহাড়সম টার্গেট মাথায় নিয়ে দিনের শেষ সেশনে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে জিম্বাবুয়ে। মিস ফিল্ডিংয়ের সুযোগে ব্রায়ান চারির আর হ্যামিল্টন মাসাকাদজার ওপেনিং জুটিতে আসে ৬৮ রান। মাসাকাদজাকে (২৫) মিরাজ এবং ব্রায়ান চারিকে তাইজুল ফিরিয়ে দিলে ২ উইকেটে ৭৬ রানে দিন শেষ করে জিম্বাবুয়ে।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি হাঁকান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ১২২ বলে ৪টি চার এবং ২টি ছক্কায় তিনি খেলেন অপরাজিত ১০১* রানের ইনিংস। প্রথম ইনিংসে বাংলদেশ ৭ উইকেটে ৫২২ রানে ইনিংস ঘোষণা করে। ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম (২১৯*)। এছাড়া ১৬১ করেছিলেন মুমিনুল হক। জবাবে প্রথম ইনিংসে ৩০৪ রানে অল-আউট হয় জিম্বাবুয়ে।

https://www.youtube.com/watch?v=J3Xwkeql7v4

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর