,

বিয়ে শেষে ছাতা মাথায় বেরোচ্ছেন দীপিকা-রণবীর

news-image

বিনোদন ডেস্ক : দক্ষিণ ভারতীয় ঐতিহ্য মেনে বুধবার সকালে ইতালির লেক কোমোতে বিয়ের অনুষ্ঠান সেরে ফেলেছেন দীপিকা পাডুকোন এবং রণবীর সিং। সোশ্যাল মিডিয়ায় যদিও এই দম্পতি এখনো কোনও ছবি পোস্ট করেননি, তবে সংবাদ সংস্থা এএনআই দীপিকা ও রণবীরের বিয়ের স্থান, লেক কোমোর পাশের দ্বীপ ভিলা ডেল বালবিনেলো থেকে বিয়ের একটি ভিডিও টুইট করেছে।

ভিডিওটিতে পাত্রপক্ষ ও কন্যাপক্ষকে নব দম্পতিকে ব্যক্তিগত বন্দরে অবস্থিত নৌকাগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে সেই দৃশ্যই দেখা যাচ্ছে। বিয়েতে বন্ধু ও পরিবারের সদস্যরা বেশিরভাগই সাদা এবং সোনালি রঙের পোশাকে সেজেছেন। তবে একজনকে দেখা যাচ্ছে (সম্ভবত দীপিকা) যিনি কমলা এবং সোনালী রঙের শাড়ি পরেছেন।

তারপরেই সম্ভবত বরকে দেখা যাচ্ছে, তাঁর পরণেও সাদা পোশাক। দীপিকা ও রণভীর দু’জনেরই মাথায় বিশাল ছাতা ধরা হয়। ছাতা মাথায় তাঁরা ভিলা ডেল বালবিনেলো থেকে বেরিয়ে আসেন।

ফ্যান ক্লাবগুলো দীপিকা-রণবীরের এই বহু আলোচিত ও প্রতীক্ষিত বিয়ের সামান্য কিছু ঝলক তুলে ধরেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর