,

মোহাম্মদ শফিউল ইসলাম পিএইচডি ডিগ্রী অর্জন

news-image

শেখ মোহাম্মদ শফিউল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্গত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধীনে পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন। গত ৩১ শে অক্টোবর ২০১৮ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় তাঁর পিএইচডি’র অনুমোদন দেওয়া হয়।

“Perception of Farmers on the Impact of Television Programme in Sustainable Agricultural Development of Bangladesh: A Case Study on Hridoye Mati O Manush” অভিসন্দর্ভেও জন্য তিনি এ ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশের সাবেক প্রধান তথ্য কমিশনার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোঃ গোলাম রহমান এর তত্ত্বাবধানে ড. ইসলাম তাঁর গবেষণা কর্ম সম্পন্ন করেন।

ড. ইসলাম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক এবং ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান। যোগাযোগ ও তথ্যপ্রবাহের মাধ্যমে কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করার লালিত বাসনা থেকেই তিনি এ গবেষণা কর্মের উদ্যোগ গ্রহণ করেন। তিনি দেশিও বিদেশি উন্নয়ন ও দাতা সংস্থার জন্য প্রায় ৬০টি গবেষণা, প্রশিক্ষণ ও এডভোকেসি প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করেন। ড. ইসলাম দেশে ও বিদেশে ৫০০০ এর অধিক সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও উন্নয়ন কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান করেছেন। তিনি যৌথভাবে ১০টি বই লিখেছেন। তাঁর উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক স্বনামধন্য জার্নালে প্রকাশিত হয়েছে।

তিনি একজন মিডিয়া ব্যক্তিত্ব। টেলিভিশন টক শো, সাংবাদিকতা, উন্নয়ন ও যোগাযোগবিষয়ক বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক সেমিনার ও কনফারেন্সে প্রায়ই অংশগ্রহণ করে থাকেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর