,

নির্বাচন পেছানোর দাবি বিবেচনায় নেবে ইসি : ড. কামাল

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ঐক্যফ্রন্টের শীষ নেতা ও গণফোরামের সভপতি ড. কামাল হোসেন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পেছানোর বিষয়টি নির্বাচন কমিশন (ইসি) বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছে। ইসির সঙ্গে বৈঠক শেষে আজ বুধবার সন্ধ্যায় ড. কামাল হোসেন সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান।

নির্বাচন পেছানো হবে কি না-এ বিষয়ে জানতে চাইলে ড. কামাল হোসেন বলেন, ইসি বলেছে, তারা বিষয়টি বিবেচনা করবে।

ড. কামাল বলেন, ‘নির্বাচন কমিশন (ইসি) আমাদের নির্বাচনে সাহায্য সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। তারা বলেছে, নির্বাচন অবাধ-সুষ্ঠু হবে। তারা ধৈর্য ধরে আমাদের কথা শুনেছেন। আশা করি তারা সহযোগিতা দেবে।’ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘটিত সংঘর্ষটি সরকারি বাহিনীর উৎসাহী কাজ বলেও উল্লেখ করেন তিনি।

বৈঠক শেষে ব্রিফিংয়ে ইসির বৈঠকের বিষয়ে সাংবাদিকদের বিস্তারিতভাবে জানান জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নির্বাচন পেছানোর প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা নির্বাচন তিন সপ্তাহ পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছিলাম, তারা বলেছেন, “কমিশনে আলোচনা করে এ ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন।” নির্বাচনে একেবারেই ইভিএম ব্যবহার করা যাবে না, আমরা বলেছি। তারা বলেছেন যে, “তারা শুধু সিটি করপোরেশনগুলোতে সীমিত সংখ্যক ইভিএম ব্যবহারের চিন্তা করছেন। এটা তাদের চিন্তার মধ্যেই রয়েছে।’ তারা এটাও বলেছেন যে, “যদি আমরা তাদের বোঝাতে পারি যে ইভিএম পদ্ধতি পুরোপুরিভাবে নিরাপদ নয়, তাহলে সেটাও তারা বিবেচনা করবে “।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর