সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তাঁরা এখন স্বামী-স্ত্রী

news-image

বিনোদন ডেস্ক : বিয়ে হয়ে গেল ভারতের সব থেকে আলোচিত জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের। পাঁচ বছরের প্রেম পেল পরিণয়ের দেখা। ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে এ দুজনের মিলন হয়নি দেখে যাঁরা ব্যথিত হয়েছেন, তাঁদের জন্য এ এক আনন্দ সংবাদ। বাস্তবজীবনে তাঁরা এখন স্বামী-স্ত্রী।

দীপিকা ও রণবীরের বিয়েতে ছবি তোলা যাবে না, আগে থেকেই বলা ছিল সবাইকে। তাই এখানে-ওখানে খুঁজলে এখনই দেখা যাবে না, বিয়েতে কেমন সেজেছিলেন দীপিকা বা রণবীর। এমনকি টুইটারে সক্রিয় দীপিকা কনের সাজে নিজের একটি ছবিও এখনো পোস্ট করেননি। বিয়ের ৩০ জন অতিথির সবাইকে বিনয়ের সঙ্গে বারণ করা হয়েছিল, মুঠোফোন সঙ্গে রাখা যাবে না। ক্যামেরা থাকবে কেবল পেশাদার আলোকচিত্রীর কাছে। আলোছায়ার ব্যাকরণ ঠিক করে কেবল তিনিই তুলে রাখবেন দীপবীরের বাঁধনলগ্ন। পরে হয়তো সেসব দেখবে ওঁদের ভক্তরা।

আজ বুধবার সকাল সাতটায় পূজার মধ্য দিয়ে শুরু হয় দীপিকা-রণবীরের বিয়ে। ইতালির লেক কোমোতে বিয়ের অনুষ্ঠানে উভচর বিমানে করে হাজির হয়েছিলেন বর। অনুষ্ঠানস্থলে অতিথিদের নিয়ে গেছে একটি বিলাসবহুল নৌযান। এ বিয়েতে যাঁরা থাকতে পারছেন না, তাঁদের একটি বড় অংশ দীপিকা ও রণবীরের ভক্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় দুই তারকার নানা রকম ছবি এডিট করে পোস্ট করছেন তাঁরা। যেন দীপবীরের বিয়ের অংশ হয়ে থাকার এটিও একটি উপায়।

আজ কঙ্কানি রীতিতে হয়েছে বিয়ের একটি অংশ। আগামীকাল বৃহস্পতিবার আবার হবে সিন্ধি রীতিতে। দুই রীতিতে বিয়ের পর দীপবীরের দুটি বিবাহোত্তর সংবর্ধনা আয়োজন রয়েছে। প্রথমটি ২১ নভেম্বর বেঙ্গালুরুতে পরিবার ও বন্ধুদের নিয়ে এবং পরেরটি ২৫ নভেম্বর মুম্বাইতে বলিউডের স্বজনদের জন্য। টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

দেশে গ্যাস মজুদ ৭.৬৩ টিসিএফ, দৈনিক ঘাটতি ১১৪৬ মিলিয়ন ঘনফুট

সেনা মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী