,

মাহমুদউল্লাহর সঙ্গে মিরাজও যে কারণে সেজদা দিলেন

news-image

স্পোর্টস ডেস্ক : ৮ বছর পর টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছেন। দেশের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো সেঞ্চুরি পেয়েছেন। মাহমুদউল্লাহ শূন্যে লাফ দিলেন। গ্লাভস-হেলমেট খুলে সেজদাও দিলেন। সেঞ্চুরি প্রাপ্তির আনন্দে অনেক ব্যাটসম্যান এভাবে উদ্‌যাপন করে থাকেন। মাহমুদউল্লাহও করেছেন। কিন্তু সবাই অবাক চোখে দেখল, ভারপ্রাপ্ত অধিনায়ককে দেখে সেজদা দিয়েছেন মেহেদী হাসান মিরাজও।

অথচ মিরাজের তখন সেঞ্চুরি দূরে থাক, ফিফটিও হয়নি। তবুও মাহমুদউল্লাহর সঙ্গে তাল মিলিয়ে সেজদা দিয়েছেন। কেন দিয়েছেন, সেটির ব্যাখ্যা দিয়েছেন সংবাদ সম্মেলনে, ‘আমাদের ব্যাটসম্যানরা অনেক দিন ধরে রান করতে পারছিল না। এই টেস্টে আমাদের অনেক প্রাপ্তি ছিল। মুশফিক ভাই ডাবল সেঞ্চুরি করলেন, মুমিনুল ভাই দেড় শ করলেন। রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) সেঞ্চুরি করেছেন, মিঠুন ভাই ফিফটি করেছেন। আমিও একটা ফিফটি করেছি (প্রথম ইনিংসে)। খুব ভালো লেগেছে যে ব্যাটসম্যানরা রানে ফিরেছে। ব্যাটসম্যানরা দাপট দেখিয়েছে। এটা দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ব্যাটসম্যানরা যদি দাপট দেখায় তাহলে দল ভালো খেলে। এ খুশিতেই আসলে সেজদা দেওয়া। খুব ভালো লাগছে। নিজেকে ধরে রাখতে পারিনি। তাই রিয়াদ ভাইয়ের সঙ্গে সেজদা দিয়েছি।’

ব্যাটিং ভালো হলেও মিরাজ একটু পিছিয়ে পড়েছেন বোলিংয়ে। না, বোলিং একেবারে খারাপ হচ্ছে, সেটি নয়। তবে টেস্ট ক্রিকেটে পা রাখার পর উইকেটশিকারি বোলার হিসেবেই তাঁকে দেখা গেছে। স্পিন আক্রমণে সাকিব আল হাসানের সঙ্গে অন্যতম ভরসা হিসেবে নিজের দায়িত্বটা পালন করেন। এই সিরিজে বোলিংয়ে মিরাজকে কিছুটা ম্লান দেখাচ্ছে তাইজুল ইসলামের কাছে। বাঁহাতি স্পিনার যেখানে টানা তিন ইনিংসে ৫ উইকেট পেলেন, মিরাজের উইকেট সংখ্যা দুই অঙ্কও ছাড়ায়নি।

বোলিংয়ে তাইজুলকে ছাপিয়ে যেতে না পেরে মোটেও চিন্তিত নন মিরাজ। বিষয়টি কীভাবে দেখছেন, এ প্রশ্নে উত্তরটা দিলেন বেশ রসিয়ে, ‘সব সময় এক-দুজন ভালো করে, দাপট দেখায়। তাইজুল ভাই দারুণ বোলিং করেছেন, প্রথম টেস্ট থেকেই। তিনি ভালো বোলিং করছেন বলেই উইকেটগুলো তাঁর পাওনা। ভালো জায়গায় বোলিং করছেন, উইকেট পাচ্ছেন। আমি তাঁকে সহায়তা করে যাচ্ছি। এখন দুজনই যদি ভালো বোলিং করি তাহলে তো ওরা অল্প রানে আউট হয়ে যাবে! দিন শেষে একজন ভালো করবে, একজন সহায়তা করবে। তবে কাল আমার ও তাইজুল ভাইয়ের ভালো একটা সুযোগ আছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর