,

শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ৮ উইকেট

news-image

স্পোর্টস ডেস্ক : ম্যাচে বাংলাদেশের অবস্থান কোথায়? অতিলৌকিক কিছু না হলে এই টেস্টে হারের কোনো সম্ভাবনা নেই টাইগারদের। তাদের বিপক্ষে একটিই ফল হতে পারে, ড্র। চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে যেমন শুরু করেছিল জিম্বাবুয়ে, তাতে দুশ্চিন্তা তো ছিলই।

তবে শেষ বিকেলে এসে টাইগার শিবিরে কিছুটা স্বস্তি ফিরিয়েছেন দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ আর তাইজুল ইসলাম। সেট দুই ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা আর ব্রায়ান চারিকে সাজঘরে ফিরিয়ে দিয়েছেন তারা। অর্থাৎ, জয়ের জন্য পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ৮ উইকেট। অসম্ভবকে সম্ভব করতে জিম্বাবুয়ের করতে হবে আরও ৩৬৭ রান।

লক্ষ্য ৪৪৩ রানের। জিম্বাবুয়েকে জিততে হলে বিশ্বরেকর্ডই গড়তে হবে। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটিই ৪১৮ রানের। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই কীর্তি দেখিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

ব্রায়ান চারিকে নিয়ে ৬৮ রানের বড় জুটি গড়ে ফেলেছিলেন মাসাকাদজা। ৬৮ বলে ২৫ রান করা মাসাকাদজাকে শর্ট লেগে মুমিনুল হকের ক্যাচ বানিয়ে হুমকি হয়ে উঠা এই জুটিটি ভাঙেন মিরাজ।

এরপর ৪৩ রান করা চারিকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম। চারি আউট হওয়ার পর অবশ্য রিভিউ নিয়েছিলেন। কিন্তু তাতে কাজ হয়নি।

চতুর্থ দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ৭৬ রান। ব্রেন্ডন টেলর ৪ আর শন উইলিয়ামস ২ রান নিয়ে পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করবেন।

এর আগে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরিতে ৬ উইকেটে ২২৪ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর