,

ডেসটিনি চেয়ারম্যানের ৩ বছরের কারাদণ্ড

news-image

নিজস্ব প্রতিবেদক : সম্পদের হিসাব জমা না দেওয়ার মামলায় ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মাদ হোসেনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক শেখ গোলাম মাহবুব এই রায় দেন। রায় ঘোষণার সময় হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

পরে দুদকের কৌঁসুলি মাহমুদ হোসেন জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, সম্পদের হিসাব না দেওয়ায় ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক। এই অভিযোগ প্রমাণিত হওয়া আদালত তাঁকে এই সাজা দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, সম্পদের হিসাব জমা দেওয়ার জন্য মোহাম্মদ হোসেনকে ২০১৬ সালের ১৬ জুন নোটিশ দেয় দুদক। তখন হোসেন অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। আইনজীবীর মাধ্যমে দুদকের নোটিশ গ্রহণ করলেও সম্পদের হিসাব জমা দেননি। ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক সালাউদ্দিন বাদী হয়ে রমনা থানায় মামলা করেন। পরের বছর ২০১৭ সালের ৬ জুন মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। আদালত এই অভিযোগপত্র আমলে নিয়ে গত বছরের ১৫ অক্টোবর হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ মামলায় ৫ জনের সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন। সূত্র : প্রথম আলো

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর