,

দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হিগুয়েইন

news-image

স্পোর্টস ডেস্ক : অখেলোয়াড়সুলভ আচরণের দায়ে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন এসি মিলানের ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়েইন। গত রবিবারের ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে ওই অখেলোয়াড়সুলভ করায় মঙ্গলবার এক বিবৃতিতে সিরি আ কর্তৃপক্ষ এই খবর জানিয়েছে।

ওই ম্যাচে জুভেন্টাসকে ২-০ গোলে হারানোর ম্যাচটিতে বিরতির খানিক আগে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন হিগুয়েইন। আর শেষ দিকে বেনাতিয়াকে পিছন থেকে ফাউল করে হলুদ কার্ড দেখেন হিগুয়েইন। তাতে মেজাজ হারিয়ে রেফারির সঙ্গে তর্ক জুড়ে দেখেন লাল কার্ড। তাতেও শান্ত হননি তিনি। পরে দুদলের খেলোয়াড়রা গিয়ে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে শান্ত করেন।

মঙ্গলবার এক বিবৃতিতে জুভেন্টাস থেকে এক বছরের জন্য ধারে মিলানে আসা আর্জেন্টাইন এই স্ট্রাইকারকে দুই ম্যাচ নিষেধাজ্ঞার কথা জানায় সেরি আ কর্তৃপক্ষ।

ফলে আগামী ২৫ নভেম্বর লাৎসিওর বিপক্ষে ও তার পরের সপ্তাহে পার্মার বিপক্ষে খেলতে পারবেন না হিগুয়েইন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর