,

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে মনোনয়নপ্রত্যাশীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপ্রত্যাশীদের আজ বুধবার আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের মুখোমুখি হওয়ার কথা রয়েছে। ফরম সংগ্রহ করা নেতাকর্মীদের তথ্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।

বুধবার সকালে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার ধানমণ্ডির কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বেলা সাড়ে ১১টার দিকে গণভবনে ঢুকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনোনয়নপ্রত্যাশীরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এরই মধ্যে গণভবনে গেছেন।

দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ধানমণ্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন।

এর আগে গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনোনয়ন বোর্ডের সম্পাদক ওবায়দুল কাদের দলের মনোনয়ন ফরম ক্রয়কারীদের ঠিক সময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

গত শুক্রবার সকাল ১০টায় রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে (৩/এ) মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত মনোনয়নপ্রত্যাশীরা ফরম সংগ্রহ ও জমা দেন।

একাদশ সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেতে এবার ৪ হাজার ২৩ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর