,

বিয়ে, বাসরের ছবি বিক্রি প্রিয়াঙ্কার!

news-image

বিনোদন ডেস্ক : বিয়ের আগেই নিজের বিয়ে ও বাসরের ছবি বিক্রি করে হইচই ফেলে দিয়েছেন হলিউড ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া! ভাবছেন বিয়েই তো হলো না বিয়ে বা বাসরের ছবি কিভাবে? না বিয়ে হয়নি। তোলাও হয়নি বিয়ে বা বাসরের ছবি। তবে স্বত্ব বিক্রি করেছেন ‘দেশিগার্ল’ খ্যাত এই অভিনেত্রী। দামও কম নয়, ২৫ লাখ ডলারের বিনিময়ে এই স্বত্ব বিক্রি করেছেন তিনি।

আগামী ২ ডিসেম্বর বিয়ের পিড়িতে বসবেন মার্কিন তারকা নিক জোনস ও প্রিয়াঙ্কা চোপড়া। বছরের অন্যতম আলোচিত এই বিয়ের ধুমধামে মেতে উঠবে ভারতের রাজস্থানে অবস্থিত উমেদভবন প্যালেস। আজ বুধবার আবার বিয়ের সানাই বাজছে বলিউডের অন্যতম দুই সুপারস্টার দিপীকা পাডুকোন ও রণবীর সিংয়ের। কিন্তু তার আগেই খবরের শিরোনাম কেড়ে নিলেন ‘দোস্তানা’ ছবির এই অভিনেত্রী।

আন্তর্জাতিক বিনোদন ভিত্তিক অনলাইন ম্যাগাজিন ‘কসমোপলিটন’ জানিয়েছে, ২৫ লাখ ডলারের বিনিময়ে নিক জোনস ও প্রিয়াঙ্কা চোপড়া তাদের বিয়ে ও বাসরের ছবির স্বত্ব বিক্রি করেছেন। তবে ক্রেতার পরিচয় এখন পর্যন্ত মেলেনি। ধারণা করা হচ্ছে, ভোগ ইন্ডিয়া ম্যাগাজিনে ছাপা হতে পারে তাদের বিয়ে ও বাসরের ছবি। যদিও নিক এই ব্যাপারে কোনো মন্তব্য করেননি। প্রিয়াঙ্কাও তেমন কোনো মন্তব্য না করে বিষয়টি এড়িয়ে গেছেন।

মহা ধুমধামে বিয়ে করতে চলেছেন প্রিয়াঙ্কা আর নিক। তাদের বিয়েতে আমন্ত্রিত অতিথির সংখ্যা দেড় থেকে দুই হাজার। এই তালিকায় আছেন সালমান খান, ক্যাটরিনা কাইফ, রণবীর কাপুর, আলিয়া ভাট, ফারহান আখতারসহ বলিউডের রথী-মহারথীরা। ইতোমধ্যে বিয়ের অনুষ্ঠানের জন্য রাজস্থানের উমেদভবন প্যালেস তিন দিনের জন্য বুক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর