,

প্রেমিকা যাতে অন্য কাউকে চুমু খেতে না পারে, যা করলেন যুবক

news-image

অনলাইন ডেস্ক : প্রাক্তন প্রেমিকা যেন আর কাউকে চুমু খেতে না পারেন সেই উদ্দেশ্যে নৃশংস শাস্তি দিয়েছেন শেঠ নামে এক মার্কিন যুবক। তিনি জোরপূর্বক চুমু খেয়ে প্রেমিকার ঠোঁট থুবলে নেন। বর্তমানে মুখে প্লাস্টিক সার্জারিসহ ৩০০টি সেলাই নিয়ে চিকিৎসাধীন আছেন হামলার শিকার ওই নারী।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বছর খানেক আগে শেঠের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায় ১৯ বছর বয়সী কায়লার। এর পর বিচ্ছেদ ঘটে তাদের। বিচ্ছেদের পর শেষবারের মতো দেখা করতে কায়লাকে একটি পার্কিং লটে আমন্ত্রণ করেন শেঠ। প্রথমে ভয় থাকলেও পরে দেখা করতে রাজি হয়ে যান কায়লা। তার বিশ্বাস ছিল, যদি শেঠ ক্ষমা চান, তাহলে তাকে ক্ষমা করে দিয়ে আবার সম্পর্ক শুরু করবেন তিনি।

কিন্তু একটি পার্কিং লটে দেখা করে কিছুক্ষণ কথা বলার পর কায়লা বুঝে যান, শেঠের মতলব ছিল অন্যকিছু। কথার এক পর্যায়ে শেঠ জোর করে কায়লার ঠোঁটে চুমু খেতে যান। উত্তপ্ত বাক্যলাপের মধ্যেই কায়লাকে চুমু খেতে গিয়ে ঠোঁট খুবলে নেন শেঠ। এ সময় রক্তাক্ত অবস্থায় সেখানেই বসে পড়েন কায়লা। তিনি সাহায্যের জন্য চিৎকার করাতেই শেঠ পালিয়ে যান।

পরে দুজন স্থানীয় বাসিন্দা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে ঠোঁট জোড়া লাগাতে ৩০০টি সেলাই করতে হয়। পরে প্লাস্টিক সার্জারিও করতে হয়।

এখন অনেকটাই সুস্থ কায়লা। কিন্তু সেই দিনের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে তাকে।
এ ঘটনায় পরে শেঠকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে ১২ বছরের জন্য কারাদণ্ড দিয়েছেন আদালত। জেরায় শেঠ পুলিশকে জানায়, তার প্রাক্তন প্রেমিকা যাতে আর কাউকে চুমু খেতে না পারে, তাই সে এই কাণ্ড ঘটিয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর