,

অ্যাপলের প্রধান ডিজাইনারের তৈরি আংটির দাম কত?

news-image

অনলাইন ডেস্ক : আপনি অ্যাপলকে পছন্দ করতে পারেন কিংবা না-ও পারেন। যে দলেই থাকুন না কেন, প্রতিষ্ঠানটির ডিজাইন পরিকল্পনা বা ডিজাইন দর্শন সম্পর্কে সমালোচনা করার সুযোগ খুব একটা পাবেন না।

বর্তমানে অ্যাপলের প্রধান ডিজাইনার হিসেবে কাজ করছেন জনি ইভে। সম্প্রতি প্রযুক্তি জগতের বাইরের একটি পণ্যের ডিজাইন করেছেন তিনি। এই পণ্যটি হলো হীরার আংটি।

গেজেটস নাউয়ের প্রতিবেদনে বলা হয়েছে, এই আংটি তৈরিতে হীরা ছাড়া আর কিছু ব্যবহার করা হয়নি। একে তো হীরা, তার ওপর এর ডিজাইন করেছেন অ্যাপলের প্রধান ডিজাইনার। বুঝতেই পারছেন দাম কীরকম হবে।
জানা গেছে, হীরার এই আংটি ২ লাখ ৫০ হাজার ডলারে বিক্রি করা হবে বলে আশা করা হচ্ছে। যার বাংলাদেশি মুদ্রায় দাম হয় ২ কোটি ৫ লাখ টাকা। ইতোমধ্যে এই আংটির দিকে নজর দিয়েছেন অনেকেই।

অন্য এক প্রতিবেদনে বিজনেস ইনসাইডার জানিয়েছে, বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান সথেবে এটা বিক্রি করবে। নিলামে সর্বোচ্চ দাম হাঁকানো ব্যক্তিই আংটি নিজের করে নিতে পারবেন। ৫ ডিসেম্বর এই নিলাম হওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর