,

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ইসির নির্দেশ

news-image

নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন(ইসি)।

নির্দেশনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে বলা হয়েছে, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। ইতোমধ্যে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের নিমিত্তে নির্বাচনপূর্ব নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে নির্বাচন কমিশন চারটি নির্দেশনা দিয়েছে।

এগুলো হলো-নির্বাচনী এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান, আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন পরিকল্পনা এবং অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ন্ত্রণ ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুতকরণ।

এদিকে অন্য এক নির্দেশনায় স্থানীয় সরকার বিভাগের সচিবকে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্থানীয় সরকারগুলোর সহায়তা নিশ্চিত করার জন্য।

মঙ্গলবার ফরহাদ আহাম্মদ খান এর করা স্বাক্ষরে এ নির্দেশনাটিও পাঠানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে- অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় সরকার তথা-ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ স্ব-স্ব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে আইন প্রয়োগকারী সংস্থাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে বলে নির্বাচন কমিশন আশা করে। এজন্য স্থানীয় সরকারগুলোকে বিশেষ দায়িত্ব দিয়ে নির্বাহী আদেশ জারি করার জন্য স্থানীয় সরকার বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর