,

সুহানা পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে: শাহরুখ খান

news-image

বিনোদন ডেস্ক : প্রতিটি বাবার কাছেই তার মেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী। বলিউড সুপারস্টার শাহরুখ খানের কাছেও বিষয়টি তেমনই।

মেয়ে সুহানাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণীর খেতাবে ভূষিত করেছেন এ অভিনেতা। সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বক্তৃতা করার সময় মেয়ের প্রতি তার এ দৃঢ় ভালোবাসার কথা ব্যক্ত করেন তিনি।

শাহরুখ কলকাতা চলচ্চিত্র উৎসবে এসে তার মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘জিরো’র প্রচারণা ছাড়াও ক্যারিয়ারের বিভিন্ন স্মৃতিময় ঘটনা তুলে ধরেন। তিনি কিভাবে আজকের অবস্থানে এসেছেন, মানুষকে কিভাবে মূল্যায়ন করেন, কেনো মানুষ তাকে ভালোবাসে সবকিছু নিয়েই খোলাখুলি কথা বলেন ‘কিং খান’।

এ সময় তিনি মেয়ে সুহানার প্রতি তার ভালোবাসার কথা ব্যক্ত করেন।

সোহানা প্রসঙ্গে শাহরুখ বলেন, ‘আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি আমার মেয়ে কিছুটা দুষ্ট। কিন্তু আমার দৃষ্টিতে সুহানাই পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে।’

শাহরুখ আরও বলেন, ‘সুহানা এ বছর ১৮ বছরে পা দিয়েছে এবং এবারই প্রথম সে ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদ হয়েছে। ভবিষ্যতে তার অভিনেত্রী হওয়ার ইচ্ছে আছে। তবে বর্তমানে সে লন্ডনের একটি বেসরকারি স্কুলে পড়াশোনা করছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর