,

আবারও ইনজুরিতে তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলার সম্ভাবনা জোরদার হওয়ার মধ্যেই ফের দুঃসংবাদ। আবারও ইনজুরিতে পড়েছেন তামিম ইকবাল। হাতের ইনজুরি কাটিয়ে ওঠার আগেই ফের পাঁজরে চোট পেয়েছেন দেশ সেরা ওপেনার।

আগামী ২২ নভেম্বর থেকে উইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে তামিম ইকবালের খেলা নিয়ে শংসয় দেখা দিয়েছে।

তামিম ইকবালের ফের চোট পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ব্যাটিং অনুশীলন করতে গিয়ে তামিমের পাঁজরে টান লেগেছে। তামিমের আল্ট্রাসনো করা হয়েছে। তাকে আমরা ৪৮ ঘণ্টা বিশ্রামে থাকতে বলেছি। এরপর তাকে দেখা হবে। যদি তার পাজরের ব্যথা কমে যায় তাহলে ভালো। আর থেকে গেলে এক্স-রে করাতে হবে।

সবশেষ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা অবস্থায় বাঁ-হাতে চোট পান তামিম। সেই চোট নিয়েই তামিমকে দেশে ফেরত আসতে হয়। তার পর থেকেই পূর্নবাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন তিনি। হাতের ইনজুরি কাটিয়ে খেলার অপেক্ষায় থাকা তামিম অনুশীলনে ফের চোট পেলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর