,

তরুণদের সঙ্গে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান স্থগিত

news-image

নিউজ ডেস্ক : তরুণদের সঙ্গে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘লেটস টক’ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) উদ্যোগে আগামী শুক্রবার এ অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল।

মঙ্গলবার ফেসবুকে সিআরআই এর পেজে এ তথ্য জানানো হয়েছে। পরবর্তীতে নতুন তারিখ নির্ধারণ করে এ অনুষ্ঠান করা হবে বলে জানানো হয়েছে।

দেশের নতুন প্রজন্মের সঙ্গে বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রীর চিন্তাভাবনা ইত্যাদি বিষয়ে সরাসরি কথা বলা এবং তরুণদের কথা শোনার জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তবে কী কারণে এটি স্থগিত করা হয়েছে তা উল্লেখ করা হয়নি।

দেশের বিভিন্ন এলাকা থেকে বাছাই করা ১৫০ জন তরুণের সঙ্গে দেশের বিভিন্ন নীতি নির্ধারণী বিষয়ে আলোচনা করার কথা ছিল প্রধানমন্ত্রীর। সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর