,

ভোটে দায়িত্ব পালনে পুলিশের জন্য মোবাইল ফোন নিষিদ্ধ

news-image

নিউজ ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সময় পুলিশকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। ডিইটির সময় মোবাইলফোন ব্যবহার না করতে কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি।

এছাড়া দায়িত্ব পালনের সময় বুলেটপ্রুপ হেলমেট, লেগ গার্ড ও রাইট গিয়ার সামগ্রী বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে বলেছেন আছাদুজ্জামান মিয়া।

সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দফতরে মাসিক অপরাধ সভায় কমিশনার এসব নির্দেশনা দিয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

সভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকারীদের কোন ছাড় না দেওয়ার নির্দেশনা দিয়েছেন কমিশনার। মনোনয়ন ফর্ম ক্রয়ের সময় নেতাকর্মীরা সঙ্গে যেতে পারবেন- উল্লেখ করে তিনি উপস্থিত কর্মকর্তাদের বলেছেন, ওই সময় শোভাযাত্রা করতে দেওয়া হবে না। পোস্টার, ফেস্টুন নামিয়ে ফেলতে নির্বাচন কমিশন সিটি কর্পোরেশনকে চিঠি দিয়েছে। তারপরও যদি কাজ না হয়, তাহলে সমন্বয় করে ব্যানার, পোস্টার, ফেস্টুন নামিয়ে ফেলতে থানা পুলিশকে নির্দেশনা দিয়েছেন কমিশনার। অবাধ সুষ্ঠু ভোটের জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা মেনেই সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর