,

নির্বাচন আর পেছানোর সুযোগ নেই : সিইসি

news-image

নিউজ ডেস্ক : আগামী ৩০ ডিসেম্বরের পর জাতীয় সংসদ নির্বাচনের তারিখ আর পেছানোর সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে নির্বাচন কমিশন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি একথা বলেন।

নুরুল হুদা বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা খুবই গুরুত্বপূর্ণ। এটি এতটাই গুরুত্বপূর্ণ যার গুরুত্বের সঙ্গে অন্য কারও গুরুত্বের তুলনা করা যায় না। অর্থাৎ এই নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয়। এই নির্বাচনের মাধ্যমেই একটি মন্ত্রিপরিষদ গঠিত হয় এবং এই নির্বাচনের মাধ্যমে সরকার পরিচালিত হয়।’

নির্বাচন পরিচালনার গুরুদায়িত্ব আপনাদের হাতে জানিয়ে সিইসি বলেন, ‘এই নির্বাচনে আপনারা অবজারভেশনে আছেন, পর্যবেক্ষণে আছেন। এই নির্বাচনে আপনারা কি মানুষের আস্থা, দৃঢ়তায় অবস্থান করবেন কি না সেটা আপনাদের ওপরই নির্ভর করবে। ‘

তিনি আরও বলেন, ‘ব্যক্তিগতভাবে আপনার উপর আপনার এলাকার ভার যেমন নির্ভর করে, তেমনি সামগ্রিকভাবে জাতীয় নির্বাচন আপনাদের সম্মিলিত প্রচেষ্টার উপর নির্ভর করে। যার দায়ভার নির্বাচনের কমিশনের উপর এসে যাবে। যেটা আমরা গ্রহণ করতে পারব না। ‘

এ সময় রিটার্নিং কর্মকর্তাদের সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করার অনুরোধ জানান সিইসি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর