,

মনিবের জন্য কুকুরের ৮০ দিন অপেক্ষা

news-image

অনলাইন ডেস্ক : মনিবের মৃত্যুর পর ৮০ দিনের বেশি তাঁর পথচেয়ে ব্যস্ত সড়কে অপেক্ষায় থেকেছে এক অনুগত কুকুর। বিষয়টি সিনেমাটিক মনে হলেও এমন ঘটনাই ঘটেছে চীনের হোহত শহরে।

মনিবের অপেক্ষায় থাকা সেই কুকুরের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। দেশটির ইনার মঙ্গোলিয়া অঞ্চলের হোহত শহরে দুই রাস্তার মাঝখানে সড়ক বিভাজকের পাশে অপেক্ষা করে পোষা কুকুরটি। এর ভিডিও দেশটির জনপ্রিয় সিনা উইবো মাইক্রোব্লগে পোস্ট করা হলে ১৪ লাখবার দেখা হয়।

চীনের পিয়ার ভিডিও ওয়েবসাইটের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, গত ২১ আগস্ট মনিবের মৃত্যুর পর থেকে কুকুরটিকে প্রতিদিন সেখানে দেখা যায়।

প্রথমে অনেকে ভেবেছিলেন, কুকুরটি রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিল। তাই তাকে রাস্তা পার করতে সহায়তার জন্য লোকজন চেষ্টাও করে। কিন্তু তখন কুকুরটি দূরে সরে যায়। ৮০ দিন পেরিয়ে গেলে স্থানীয় মানুষ কুকুরটিকে নিরাপদে সরিয়ে নেয়।

এক ট্যাক্সিচালক বলেন, প্রায়ই তিনি ছোট ওই কুকুরকে খাবার দিয়েছেন। যখন তিনি রাস্তা পার করে দেওয়ার চেষ্টা করেছেন, তখন সে দূরে সরে গেছে। তিনি বলেন, ছোট কুকুরটি স্রেফ নিরাপত্তারক্ষীর মতো দাঁড়িয়ে ছিল। প্রতিদিন সব সময় কুকুরটিকে সড়কে দেখা গেছে। কুকুর ও মনিবের মধ্যে সম্পর্ক সত্যিই গভীর ছিল।

চলতি বছরের শুরুর দিকে পিয়ার ভিডিও ওয়েবসাইটে পোস্ট করা এ রকম একটি ভিডিও আলোচনায় এসেছিল। ওই ভিডিওর মাধ্যমে জানা যায়, একটি বয়স্ক কুকুর তাঁর মনিবের কাজ থেকে ফেরার অপেক্ষায় একটি ট্রেনস্টেশনের বাইরে অপেক্ষা করেছিল।

কুকুর ও মনিবসংক্রান্ত ১৯২০ সালে জাপানে ঘটনাটি জগদ্বিখ্যাত। টোকিওর একটি রেলস্টেশনে প্রতিদিন একটি কুকুরের সঙ্গে তাঁর মনিবের সাক্ষাৎ হতো। তবে সেই মনিবের মৃত্যুর নয় বছর পেরিয়ে গেলেও সেই কুকুর তাঁর অপেক্ষায় থেকেছে। পরে কুকুরটি মারা গেলে তার স্মরণে টোকিওর শিবুয়া রেলস্টেশনের বাইরে ভাস্কর্য স্থাপন করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর