,

১২ কোটি টাকার মনোনয়নপত্র বিক্রি আওয়ামী লীগের

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অীওয়ামী লীগের চার হাজার ২৩টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। সোমবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আওয়ামী লীগের প্রতিটি মনোনয়নপত্রের দাম ৩০ হাজার টাকা। এ হিসেবে ১২ কোটি ৬ লাখ ৬০ হাজার টাকার মনোনয়নপত্র বিক্রি করেছে দলটি। মনোনয়ন গ্রহণকারী জাতীয় ওয়ান ডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার প্রতি সম্মান দেখিয়ে তার কাছ থেকে মনোনয়নের টাকা নেয়নি দলটি।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে আমাদের হাজার হাজার নেতাকর্মী সারাদেশ থেকে ঢাকায় এসেছেন। সে সময় রাস্তায় ট্রাফিক জ্যামের কারণে জনদুর্ভোগের সৃষ্টি হয়। চারদিনের জনদুর্ভোগের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। অনিচ্ছাকৃত এই জনদুর্ভোগের জন্য আমরা দুঃখিত। আমরা ভবিষ্যতে চেষ্টা করবো এ ধরনের জনদুর্ভোগ আর যেন না হয়।’

এদিকে যারা মনোনয়নপত্র জমা দিতে আসতে পারেননি তাদের জন্য আগামীকাল মঙ্গলবারও দলের দফতর খোলা থাকবে বলে জানিয়েছেন তিনি। আগামীকালও মনোনয়নপত্র জমা নেওয়া হবে। তিনি বলেন, ‘আমরা আশা করি, ২৮ নভেম্বরের দুই-তিনদিন আগে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারবো।’

তিনি আরও বলেন, ‘এই চারদিন (মনোনয়নপত্র উত্তোলন ও জমা) এই এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। জনগণ এখন নির্বাচনমুখী। সুষ্ঠু পরিবেশে নির্বাচন হবে আশা করি। সব দলের অংশগ্রহণে নির্বাচন হোক এটা প্রধানমন্ত্রী চেয়েছেন। অল্প সময়ে প্রধানমন্ত্রী প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করেছেন। তাদের দাবি অনুযায়ী, নির্বাচনের তফসিল পিছিয়েছে ইসি। আমরা চাই সব দল নির্বাচনে আসুক। ’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর