,

বগুড়ায় নৌকা চান অপু

news-image

বিনোদন ডেস্ক : রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ করেছেন বিনোদন জগতের আরও এক বড় তারকা চিত্রনায়িকা অপু বিশ্বাস। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ফরম কিনতে চান তিনি। রবিবার দলটির ধানমন্ডির নতুন কার্যালয়ে যাওয়ার পথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে এই প্রতিবেদককে নায়িকা জানান, ‘বগুড়া থেকে নৌকার প্রার্থী হতে চাই।’

অপু বলেন, ‘ধানমন্ডিতে যাচ্ছি মমতাজ উদ্দিন এমপি চাচার সঙ্গে কথা বলতে। তিনি এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা সবুজ সঙ্কেত দিলে মনোনয়ন ফরম কিনব। আমি মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে রাজনীতি করতে চাই। মানুষের পাশে থাকতে চাই। কারণ রাজনীতি হলো মানুষের পাশে থাকার সরাসরি মাধ্যম।’

এর আগে শনিবার গাজীপুরের একটি আসন থেকে নির্বাচনের ইচ্ছা প্রকাশ করেন অপু বিশ্বাসের সাবেক স্বামী নায়ক শাকিব খান। কিন্তু রাত পোহাতেই সিদ্ধান্ত বদলান ঢাকাই ছবির কিং। জানান, ‘আপাতত রাজনীতিতে আসার কোনো ইচ্ছা নেই। ভক্তরা চাচ্ছেন না আমি রাজনীতিতে জড়াই। তারা আমাকে চলচ্চিত্রের নায়ক হিসেবেই দেখতে চান। তাই ভক্তদের কথা ভেবেই সিদ্ধান্ত বদল করেছি।’ ঢাকাটাইমস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর