,

তিন ক্রিকেটার পেলেন ট্যাক্স কার্ড

news-image

স্পোর্টস ডেস্ক : এ বছর সর্বোচ্চ করদাতা হিসেবে ট্যাক্স কার্ড পেয়েছেন ১৪১ জন। এর মধ্যে খেলোয়াড় ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিনজন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্ড দেয়া হয়।

সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাদের হাতে ট্যাক্স কার্ড তুলে দেন।

এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এছাড়া অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দীন উপস্থিত ছিলেন।

খেলোয়াড় ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পান সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাশরাফি বিন মর্তুজা।

tamim

অনুষ্ঠানে জানানো হয়, দেশের জেলা পর্যায়ে ২০১৭-১৮ অর্থবছরে সর্বোচ্চ কর দেয়া ৩৭০ জন এবং দীর্ঘমেয়াদে কর প্রদানকারী ১৪৫ জনসহ মোট ৫১৫ জন করদাতাকে সম্মাননা দেয়া হয় বলে অনুষ্ঠানে জানানো হয়। সংশ্লিষ্ট কর অঞ্চলগুলো তাদের সম্মাননা দেবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর